ডুমুরিয়ায় পিকাপের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত : আহত ৫

Spread the love

আব্দুর রশিদ: ডুমুরিয়ায় ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫) মারা গেছে।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com