Breaking News

জ্যৈষ্ঠের ফলের ঘ্রাণে জমে উঠল মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলা

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সাহিত্য, সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে একসূত্রে গেঁথে অনুষ্ঠিত হয়েছে মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের জ্যৈষ্ঠের ফলাহার ও সাহিত্য সম্মেলন। কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং মৌসুমি ফলের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা টাউন মাধ্যমিক বিদ্যালয় হলরুম পরিণত হয়েছিল সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের প্রাণের মিলনমেলায়।

মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে এবং সংগঠনের সভাপতি কবি-শিক্ষক অসীম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি-শিক্ষক খলিলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা। প্রধান আলোচক ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ.এম.এ. রাজ্জাক, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান শাখাওয়াত হোসেন স্বপন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা ও সাংবাদিক বদিউজ্জামান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৌহার্দ্য সিরাজ ও প্রভাষক সেবক বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতেই শিশু-কিশোররা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়। এরপর সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনন বিকাশের অন্যতম মাধ্যম। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সাহিত্যচর্চার বিকল্প নেই। পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী জি.এম. এমদাদ। কবিতা আবৃত্তি করেন কবি কওসার আলী মোড়ল, পাপিয়া সুলতানা, জেবা খান, নাহিদ নির্জন নিল, সুশান্ত বিশ্বাস, রবিউল ইসলাম, শিশু কবি আফিয়া, মোহনা ঘোষ, নাইম দুবাই, প্রমা বিশ্বাসসহ অনেকে।
শেষ পর্বে বাংলা মাস জ্যৈষ্ঠকে ঘিরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ফলাহার অনুষ্ঠান। এতে আম, কাঁঠাল, তাল, জাম, লিচু, সবেদাসহ বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় চলন্ত বাসে নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই খুলনার পাইকগাছায় চলন্ত বাসে এক নারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com