Breaking News

জীবনের সাথে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য: নিরাপদ খাদ্যের চেয়ারম্যান মোঃ জাকারিয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জাকারিয়া বলেছেন, জীবনের সাথে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য। যতদিন জীবন আছে, খাদ্য তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। আমরা জীবনধারণ এবং সুস্বাস্থ্যের জন্যই খাদ্য গ্রহণ করি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় সাতক্ষীরার উদ্যোগে রবিবার সকালে সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন।
তিনি আরো বলেন, আমরা সাধারণত বলি “আগুন থেকে রক্ষা করবে ফায়ার সার্ভিস।” কিন্তু আসলেই কি তাই? আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি সামাল দেয়, তবে মূলত নিজেদের সুরক্ষা প্রথমে আমাদেরই নিতে হয়। ঠিক তেমনি, চিকিৎসা ব্যবস্থার কাজ হলো আপনি যখন বিপদে পড়বেন তখন সেখান থেকে আপনাকে উদ্ধার করা। কিন্তু নিজের স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব প্রথমে আমাদেরই।আমরা সবাই সুস্বাস্থ্য চাই। সুস্বাস্থ্যের মূলনীতি দুটি হলো যে খাদ্য গ্রহণ করবেন তা যেন নিরাপদ ও স্বাস্থ্যকর হয় এবং সুস্বাস্থ্যের নিয়ম-কানুন মেনে চলতে হবে। এই দুটি বিষয় মানা না হলে, চিকিৎসক যতই চেষ্টা করুন না কেন, আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়।
প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয়-বর্জনীয়, মৌলিক স্বাস্থ্যবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল। শিক্ষকরা এই জ্ঞান শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখাবেন।জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সিকারিগরি সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, সচিব ও STIRC প্রকল্পের পরিচালক শ্রাবস্তী রায়, প্রকল্পের টিম লিডার আতসুশি কইয়ামা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন ও জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com