জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণের রূপান্তর এর কর্মশালা উদ্বোধন

Spread the love

আব্দুল্লাহ আল মামুন:
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ওয়ার্ড পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণের জন্য গোফর ইমপ্যাক্ট কর্মসূচির আওতায় তিন দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল দশটায় সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর সুলতানপুর আজাদী সংঘে উক্ত কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সাতক্ষীরা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর শাখার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাতক্ষীরা কমার্স কলেজের প্রভাষক কাজী তাজ উদ্দিন, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সুলতানপুর শাহী মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা হুসাইন আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সমাজকল্যাণ সম্পাদক প্রবীর পোদ্দার, ইউ ডি এফ সহস্য হোসনে আরা খাতুন সহ এলাকার বিশিষ্টজন এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ ও রূপান্তরের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় ওয়ার্ডের বিভিন্ন বিষয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com