জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

Spread the love

গাজী হাবিব: সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারনের স্বাস্থ্য সেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি।
শনিবার (৩১ মে) সকাল ৮ টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করতঃ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ১৪১ জন (পুরুষ-৪৮ জন, মহিলা-৬৯ এবং শিশু রোগী-২৪ জন) জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com