Breaking News

গোসল করতে নেমে নিখোঁজ, ৫৬ ঘণ্টা পর মিলল পর্যটকের লাশ

Spread the love

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়ার ৫৬ ঘণ্টা পর নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) রাতে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে দুবলার চরের টানার মাথা খালের চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের ভ্রমণ পাস নিয়ে ১৯ জন পর্যটক ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি ছোট কাঠের লঞ্চে ভ্রমণে বের হন। লঞ্চটি সাতক্ষীরার মান্দারবাড়ী নৌপথ দিয়ে সুন্দরবনে প্রবেশ করে।

বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে তারা ট্রলারে করে দুবলার চরের আলোরকোলে যান। সেখানে সমুদ্রসৈকতে গোসল করতে নামলে সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে তলিয়ে যান রিয়াজ।

ঘটনার পর আলোরকোল শুঁটকি পল্লির স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে তাৎক্ষণিকভাবে সাগরে তল্লাশি শুরু করেন। পরে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরাও যৌথ উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টানার মাথা খালের চরে একটি লাশ ভাসতে দেখে জেলেরা বন বিভাগ ও কোস্ট গার্ডকে খবর দেন। পরে সেটি রিয়াজের মরদেহ বলে শনাক্ত করা হয়।সংবাদ সাবস্ক্রিপশন

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, ‘দুই দিন ধরে টানা উদ্ধার অভিযান পরিচালনার পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

About dainiksatkhira24

Check Also

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

Spread the loveনিজস্ব প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com