Breaking News

কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

Spread the love

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর ১০২ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরন সমাবেশ শহরের এম জামান কমিটির সেন্টারে ২৮ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় সংগীত ও মাইনস্টোন স্কুলের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন দাস, স্বেচ্ছাসেবক মিনা দাস, দলিত শিক্ষার্থী সুপ্রিয়া দাস, অপু কুমার দাস, জীবন কুমার দাস প্রমূখ।এ সময়ে ১০২ দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the loveকেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজনে প্রাকটিক্যাল ট্রেইনার এবং থিওরিক্যাল ট্রৈইনারদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com