রাজধানীতে চলন্ত বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি, আটক-২

Spread the love

ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অনাবিল পরিবহন নামে একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে বাসের চালক ও হেলপারকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসের চালক ও হেলপার ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন। ওই সময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক এবং হেলপারকে ধরে মারধর করে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
‎
‎হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজের ওপর থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

 

About dainiksatkhira24

Check Also

ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার- ৪৩৩

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com