Breaking News

নাভারণের ফল মার্কেটের সামনে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

Spread the love

কেশবপুর প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ফল মার্কেটের সামনে, শুক্রবার সন্ধ্যা ৬:৩০ টায় জাতীয় দৈনিক ভোরের চেতনার যশোরের বিশেষ প্রতিনিধি, ও দৈনিক সমাজের কথার নাভারন প্রতিনিধি সাংবাদিক মোঃ আমিনুর রহমান, অসুস্থ পুত্রের জন্য ফল ক্রয় করার সময় চার পাঁচ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র লইয়া, সাংবাদিক আমিনুর রহমানের উপর হামলা করে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে ফোলা যখম করে। ডাক চিৎকার দিলে,লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা সাংবাদিক আমিনুরের ঢাকা মেট্রো – ল -১৭-৩৫০১পালসার মোটরসাইকেল ছিনতাই করিয়া লইয়া যায়। সাংবাদিক আমিনুর স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নাভারনে নিজ বাড়িতে অবস্থান করছেন। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম রবিউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি আমি অবগত আছি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব, এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়,শার্শা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

About dainiksatkhira24

Check Also

কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত

Spread the loveকেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি আয়োজনে প্রাকটিক্যাল ট্রেইনার এবং থিওরিক্যাল ট্রৈইনারদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com