Breaking News

কুশখালী  সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন করল বিএসএফ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি:সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাগরিকত্ব ও পরিচয় নিশ্চিত করা যায়নি ।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে বলে জানা গেছে ।

কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাঁদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হচ্ছে।

সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন দপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে এ বিষয়ে প্রেসব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।

বিষয়টি নিয়ে সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি মুঠোফেনটি রিসিভি করেননি।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com