
আবিদ হোসেন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় তার হেফাজত থেকে ৫০৭ বোতল ফেনসিডিল ও উইনসিরেক্স জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এলাকায় মাদক কারবারের একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত বলেও ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
