কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আড়াই লাখ টাকার পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি।

রোববার (৫ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের আওতাধীন মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদরা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এলাকার উত্তর ভাদিয়ালী গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। একই দিনে কাকডাঙ্গা বিওপির দুটি দল গেরাখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ—ম্যাকডাওয়েলস, রয়্যাল স্ট্যাগ ও ইম্পেরিয়াল ব্লু—এবং প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি জব্দ করে।

 

বিজিবি আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করার পর ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে। অন্যদিকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য দেশে আনার অভিযোগে জব্দ করা হয়েছে।

 

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকারকে রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে। তাই সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com