
কলারোয়া প্রতিনিধি:কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষার বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষা, মুগ ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।কৃষি উৎপাদন বৃদ্ধি ও আবাদি জমির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
