Breaking News

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় 

Spread the love
কামরুল হাসান:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিএনপির   কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এসময় ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। বুধবার সাবেক এমপি হাবিবের কলারোয়ার বাসভবনে আয়োজিত মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশিত রায় চৌধুরী, প্রদীপ পাল(ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, রঞ্জিত, সুকুমার ঘোষ, অমিত চৌধুরী প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com