Breaking News

এমপির অনুদানে বল্লীতে জামে মসজিদের রাস্তা সংস্কার কাজের পরিমাপ ও পরিদর্শন  সম্পন্ন

Spread the love
নিজস্ব  প্রতিনিধি:
সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ বরাদ্দ ও বাজেটকৃত অনুদানে বল্লী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোচড়া জামে মসজিদে যাওয়ার রাস্তা সংস্কারের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর)  সকালে বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মিজানুর রহমান (পিকলু) এর নেতৃত্ব সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি প্রতিনিধি দল সরজমিনে উক্ত রাস্তাটির উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় মাপজোখ ও কারিগরি তদারকি সম্পন্ন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বল্লী ইউনিয়নের মোচড়া জামে মসজিদে যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে নিয়মিত মুসল্লি ও সাধারণ পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর এই দুর্ভোগের বিষয়টি অনুধাবন করে স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক রাস্তাটি সংস্কারের জন্য বিশেষ বাজেট বরাদ্দ অনুমোদন করেন। সকালে সদর উপজেলা প্রকল্প অফিস থেকে আগত সরকারি কর্মকর্তারা মোচড়া এলাকায় পৌঁছে রাস্তাটির সংস্কার কাজের আনুষ্ঠানিক পরিমাপ শুরু করেন। এ সময় আলহাজ্ব মিজানুর রহমান (পিকলু) কর্মকর্তাদের সাথে নিয়ে পুরো রাস্তাটি ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।
পরিদর্শনকালে মোচড়া জামে মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, মুসল্লি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গ্রামীণ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ার প্রক্রিয়া দেখে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ করায় স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপস্থিত এলাকাবাসী।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the loveমো. হাফিজুল ইসলাম :দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com