Breaking News

উইকেটশূন্য থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

Spread the love

স্পোর্টস ডেস্ক:
কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই ২৪৭ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। লাঞ্চের আগে লঙ্কানদের কোনো উইকেট নিতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। সাবলীলভাবে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।

অন্যদিকে উইকেট তুলে নিয়ে ব্যর্থ হন টাইগার বোলাররা। চার বোলার ব্যবহার করেও মধ্যাহ্ন বিরতির আগে সাফল্য পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই পেসার নাহিদ রানা ও এবাদত হোসেন ছিলেন বেশ খরুচে।

শেষ পর্যন্ত ২১ ওভারে বিনা উইকেটে ৮৩ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও উদারা ৬২ বলে ৪০ রানে অপরাজিত আছেন। এখনও ১৬৪ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com