Breaking News

ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স ইরানের টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল, রিঅ্যাক্টরের আশেপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকা ত্যাগ করেন। হুমকি দেওয়ার পরে সেখানে হামলার খবর এলো।

এই হামলা ইসরায়েল-ইরান চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে।

ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় এই আরাক চুল্লির নকশা পরিবর্তনে সম্মত হয়। হেভি ওয়াটার মূলত পারমাণবিক চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। তবে এর পার্শ্ব-উৎপাদান হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয়- যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে।

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com