আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা না দেয়ায় ছেলের হাতে মা যখম

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার ফকরাবাদে মাদকের টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত ছেলের হাতে মা গুরুতর যখম হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মা ফজিলা বেগম (৫৩)কে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, ফকরাবাদ গ্রামের রফিকুল বিশ্বাস (আঙ্গুর) ও ফজিলা বেগমের ছেলে মাদক সেবক রমজান বিশ্বাস মা বাবার কাছে প্রায়ই টাকা দাবী করতো। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮টার সময় সে মায়ের কাছে টাকা চাইলে তার কাছে কোন টাকা নেই। আর কত জ্বালাতন করবি মা হয়ে মাদক কিনার টাকা আমি তোকে দেব না বলে তিরস্কার করেন। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরবাড়ি ভাঙচুর করতে থাকলে মা বাধা দেওয়ায় মাকে কোদালের আছাড় দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে পা ভাঙ্গাযুক্ত গুরুতর যখম করে। মাদকাসক্ত ছেলের হাত থেকে জীবন রক্ষায় চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে এলে ছেলে পালিয়ে যায়। গুরুতর আহত ফজিলা বেগমকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙ্গন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com