Breaking News

আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Spread the love
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সদস্য বিএম আলাউদ্দীন।
অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, নিক্ষেপসহ সকল প্রতিযোগিতায় বিজয়ী দল, ১ম ও ২য় স্থান অধিকারীদের বালক বালিকাদেরকে পুরস্কার প্রদান করা হয়। সকল ইভেন্টে ১ম স্থান অধিকারী এবং একক খেলায় ১ম ও ২য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নেবে। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আসাদুল হক, নীল কমল মন্ডল, অরুন কুমার সানা, শামীম হোসেন, প্রদীপ কুমার বাছাড়, ইয়ামিন হোসেন, উত্তম কুমার মন্ডল, সুনীল কুমার সরকার ও প্রনতি রায়। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com