Breaking News

আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল

Spread the love

জি এম মুজিবুর রহমান : দেশের বিভিন্ন স্থানে আওয়ামীরীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।আশাশুনি জনতা ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রবিউল আওয়াল ছোট ও শওকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম, সদর যুবদল আহবায়ক সরদার রুহুল আমিন, শোভনালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আহসান হাবিব, কাদাকাটি ইউনিয়ন সাবেক আহবায়ক ডাঃ জাজাঙ্গীর আলম টুকু, শ্রীউলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুছ আলী প্রমুখ আলোচনা রাখেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com