Breaking News

আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য–হাবিবুল ইসলাম হাবিব

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘‘ দৈনিক দৃষ্টিপাত শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। দক্ষিণ বঙ্গে এ পত্রিকাটি শহর থেকে গ্রামাঞ্চলে ঘরে ঘরে পৌঁছে গেছে। পত্রিকাটির সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে আমরা সবাই দৃঢ়চেতা এক সম্পাদককে হারিয়েছি,যার শুন্যস্থান পূরণ হওয়ার নয়। ’ বৃহস্পতিবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত দৈনিক দৃষ্টিপাতের প্রয়াত সম্পাদক জিএম নূর ইসলামের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি ।

হাবিবুল ইসলাম হাবিব বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। নইলে বাংলাদেশ পথ হারাবে।
ব্যক্তিগত স্মৃতিচারণে তিনি বলেন,‘‘ মিথ্যা মামলায় আমাকে ৭০ বছরের সাঁজা দেওয়া হয়েছিল। সাতক্ষীরার সিনিয়র কয়েকজন সাংবাদিক সত্যের পক্ষে ছিলেন। আবার কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। ’’
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, জেলাকে উপস্থাপনার বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যাশা, জেলার উন্নয়নে সাংবাদিকরা কাজ করবেন।
প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান বাবু,প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,মেহেদী আলী সুজন,শরিফুল্লাহ কায়সার সুমন,সহ-সভাপতি আবুল কালাম,হৃদয় বার্তা সম্পাদক, জিএম মোশাররফ হোসেন,জিএম নূর ইসলামের ছেলে জিএম আদম শফিউল্লাহ, আবু তালেব মোল্যা,আমিনা বিলকিস ময়না, ডা. মহিদার রহমান,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,কাজী জামালউদ্দীন মামুন,আব্দুস সামাদ,আহছানুর রহমান রাজীব, আসাদুজ্জামান,কৃষ্ণ মোহন ব্যানার্জী,জুলফিকার আলী জিন্নাহ,এড. এস এম বিপ্লব হোসেন, কাজী নাসিরউদ্দীন,গাজী ফরহাদ,আবু সাঈদ,আব্দুল মোমিন, হোসেন আলী,ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপী, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম,বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহদাৎ হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, সাতক্ষীরা কমিউনিটির পরিচালক উম্মে ফোয়ারা,প্রথম আলো বন্ধু সভার জাহিদা হাসান মৌ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে এনপিবি নিউজ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com