আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন আমির মাওঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ গাজী আব্দুর রশিদেরর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মীনি জয়নাব পারভীন প্রমুখ। বিকাল ৪ টায় আনুলিয়া হাজী মার্কেটে ও সন্ধ্যা ৬ টায় একসরা বউ বাজারে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ হারুন-অর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলভী গাজী আব্দুর রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় পথসভায় এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বক্তব্য রাখেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com