Breaking News

ঐতিহাসিক জয় নেপালের

Spread the love

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে নাটকীয়তা নতুন কিছু নয়। তবে সোমবার স্কটল্যান্ডের ডান্ডিতে যা ঘটল, তা যেন রূপকথাকেও হার মানায়। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর হাইভোল্টেজ ম্যাচে শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার পর এক নাটকীয় ঘটনায় স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেপাল। আর এই মহাকাব্যিক জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেপালের অলরাউন্ডার কারান কেসি।সোমবারের (২ জুন) এই ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে নেপালের প্রয়োজন পড়ে এক রান। উইকেটের পতন হলে ম্যাচ ‘টাই’, খেলা গড়াতো সুপার ওভারে। স্ট্রাইকে তখন কারান কেসি, দুর্দান্ত খেলে দলকে এগিয়ে নিয়েছেন যিনি। বল হাতে মার্ক ওয়াট, শেষ ওভারটিতে যিনি দারুণ বোলিং করেছেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার শেষ ডেলিভারিটি করলেন রাউন্ড দ্য উইকেটে। বল ছিল শরীরের কাছ ঘেঁষে, কারান ফ্লিক করতে গিয়ে মিস করলেন। স্কটিশ উইকেটরক্ষক ম্যাথিউ ক্রসও বল ধরতে ব্যর্থ। সুযোগ বুঝে রান নিতে ছুটলেন দুই ব্যাটার, অভিজ্ঞ কিপার বল তুলে ভেঙে দিলেন স্টাম্পস। ব্যাটসম্যান রিজান ডাইভদিয়েও সময়মতো ক্রিজ ছুঁতে পারলেন না। স্কটিশরা উদযাপন শুরু করে দেয়। কারণ ম্যাচ টাই হয়েছে। তবে তখনো বাকি ছিল ম্যাচের নাটকীয়তা। স্কটিশ খেলোয়াড়রা যখন উদযাপন করছিল তখন আম্পার দুই হাত উঠিয়ে ওয়াইড বলের সংকেত দেয়। অর্থাৎ, রানটা হয়ে গেছে, আউট হয়নি, হয়েছে নেপালের জয়! আম্পায়ারের সংকেত দেখেই উদযাপন শুরু করেন কারান।খানিকক্ষণের জন্য ধারাভাষ্যকারও হতাবাক হয়ে পড়েন। ধারাভাষ্যকার শুরুতে রান আউট ধরে নিয়ে সুপার ওভার ঘোষণা করে দিয়েছিলেন। পরে বদলে যায় তার কণ্ঠের সুর, ‘নেপালের জয়, নেপালের জয়, নেপালে জয়, অবিস্মরণীয় এক পরিস্থিতিতে কোনো একভাবে তারা জিতে গেছে..!’ এর মধ্যেই দশর্করা মাঠে ঢুকে পড়েন। ছুটে এসে নেপালি অলরাউন্ডার কারানকে কাঁধে তুলে নেয়। কারণ ব্যাটে-বলে তো তিনি লড়েছেন শেষ বল পর্যন্ত। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। চলমান এই লিগের শীর্ষ চার দল খেলবে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে। গেল পরশুর এই জয়ের পরও ১৩ ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট দলের মধ্যে নেপাল আছে সাতে। ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পাশাপাশি ২০২৭ সালের ৩১ মার্চ তারিখে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের অন্য শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। র‍্যাংকিংয়ের পরের দুটি দল খেলবে বাছাইয়ে। ১০ দলের বাছাইয়ে তাদের সঙ্গী হবে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট লিগ ২-এর শীর্ষ চার দল ও কোয়ালিফায়ার প্লে-অফ থেকে আসা চার দল।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com