অবশেষে সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারি রাকেশ মেহেরপুরে বদলি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:অনেক জল্পনা কল্পনা শেষে সাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারি রাকেশ মল্লিককে মেহেরপুরে বদলি করা হয়েছে। গত ১৯ আগস্ট খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব মোছা: রনি খাতুন স্বাক্ষরিত একপত্রে রাকেশ মল্লিককে মেহেরপুর জেলা পরিষদে এবং মেহেরপুর জেলা পরিষদের উচ্চমান সহকারী এস এম রোকনুজ্জামানকে সাতক্ষীরা জেলাপরিষদের বদলী করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদে দায়িত্ব পালনকালে রাকেশ মল্লিককে ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অনুমোদন ও সেবা গ্রহণকে কেন্দ্র করে একাধিক ব্যক্তি ও ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

তালা উপজেলার কয়েকজন ঠিকাদার ও স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, জেলা পরিষদের বিভিন্ন কাজ ও সেবা নিতে গিয়ে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন। এসব অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
এদিকে রাকেশ মল্লিকের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও স্থানীয় পর্যায়ে নানা আলোচনা রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং দলটির সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য দলীয় নথি বা তাঁর নিজের বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অভিযোগ ও স্থানীয়দের দাবির পর্যায়েই রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ঠিকাদার  বলেন, “রাকেশ মল্লিকের বদলিতে আমরা স্বস্তি পেয়েছি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com