Breaking News

অপরাধীকে আইনের আওতায় আনা হবে,সে যে দলেরই হোক—– নবাগত পুলিশ সুপার আশরাফুল আলম

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়
নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে
জানিয়েছেন, সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ
আশরাফুল আলম| জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায়
সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সভায় তিনি এসব কথা বলেন|
নবাগত পুলিশ সুপার আরো বলেন, পুলিশ বিভাগেরও কেউ যদি অপরাধ
করে, তবে তার পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে| জনগণের
জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে
তিনি জানান, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না হয়, তা
নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের|
​নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ
হিসেবে কাজ করেন| সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের
নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমš^য় থাকা
জরুরি| তিনি এসময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে
সাংবাদিকদের বস্তুুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার
আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি|
তাই পুলিশ-পাবলিক-প্রেস এই তিনটির সমš^য় অতীব জরুরী| ​সভায়
তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত
এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন| এছাড়া
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশ শক্ত
অবস্থানে থাকবে বলে জানান তিনি| সভাশেষে নবাগত পুলিশ সুপার
জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে
সাতক্ষীরার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|
সভায় পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার
(প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার
(ডিএসবি) মিথুন সরকার, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম
আব্দুল আলীমসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা|
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজ¯^ প্রতিবেদক
কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময়
টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ও
এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের

সভাপতি এবং বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি আবুল
কাশেম, সহ-সভাপতি ও সাপ্তাহিক মুক্ত¯^াধীন পত্রিকার সম্পাদক আবুল
কালাম, সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসস’র প্রতিনিধি
আসাদুজ্জামান আসাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-
ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান
চৌধুরী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির
প্রতিনিধি বরুণ ব্যানার্জি, ˆদনিক দৃষ্টিপাতের নির্বাহি সম্পাদক
আবু তালেব মোল্যা, বাংলানিউজের প্রতিনিধি তানজির কচি, কালবেলা
ও স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, মানবজমিনের প্রতিনিধি
এসএম বিপ্লব হোসেন, বাংলাদেশের খবরের প্রতিনিধি আব্দুস সামাদ,
দৈনিক বাংলার প্রতিনিধি আবু সাইদ প্রমুখ| এসময় সেখানে
জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা

About dainiksatkhira24

Check Also

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের অন্যতম পুরনো বেসরকারি হাসপাতাল পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com