Breaking News

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ২টি তক্ষকসহ যুবক গ্রেফতার

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরায় ২টি তক্ষকসহ ১ যুবকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । মঙ্গলবার রাতে শহরের মাগুরার সাকিনা মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) একই এলাকার নুরুল ইসলামের ছেলে ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, তক্ষক বিক্রি হবে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মাগুরার সাকিনা মোড় নামক স্থানে অবস্থান নেয় । ওই সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । পরে সেখান থেকে একটি তক্ষক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে আরেকটি সাপ সহ মোট দুটি তক্ষক উদ্ধার করা হয় । এঘটনায় আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com