সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি ইয়াসিন আরাফাত আটক

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শহরের পলাশপুলের মধুমালার ডাঙ্গি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ আস্তানায় মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামী সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার আমিনুর সরদারের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে মোট ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাশপুলের মধুমালার ডাঙ্গি এলাকায় কেন্দ্র করে গড়ে ওঠা তার সিন্ডিকেট স্থানীয় যুবসমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। তাকে আটকের জন্য র‍্যাব বেশ কিছুদিন ধরেই নজরদারি চালিয়ে আসছিল।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে আজ শনিবার (১৮ এপ্রিল) জেল হাজতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Spread the love                          …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com