সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে একযোগে এ প্রতিযোগিতার ভার্চ্যুয়ালে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ।
সাতক্ষীরা প্রান্ত থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে সাতক্ষীরায় খেলার শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল,সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ জেলা প্রশাসন ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা , ক্রীড়া সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উদ্বোধনের আগে ৭ উপজেলার দলীয় নেতা হিসেবে উপজেলা নির্বাহী অফিসাররা দলীয় পতাকা উত্তোলন করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com