Breaking News

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নিচতলায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। সাতক্ষীরায় বিএনপির বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সংগঠনের সব কর্মসূচি যথাযথভাবে ও সুশৃঙ্খলার সঙ্গে পালন করা হচ্ছে।সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে দল-মতনির্বিশেষে সব আইনজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করেন তাঁরা। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি বা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কঠোর অবস্থান নেবে এবং দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট মো. আশরাফউদ্দিন, অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ হাসান এবং সংগঠনের সদস্য অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট আজিবর রহমান, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম (৩), অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট সুনীল কুমার, অ্যাডভোকেট আসফুদ্দৌল্লা সুমন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু, অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগ, অ্যাডভোকেট জাহ, অ্যাডভোকেট রফিকুল (৩),নজরুল ইসলাম ঢালী ও অ্যাডভোকেট আজিজুর হক শিমুলসহ শতাধিক আইনজীবী।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত

Spread the love‎​মাসুদ রানা:‎সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’। আজ শুক্রবার (৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com