Breaking News

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

Spread the love

রঘুনাথ খাঁ : সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্তকারি কর্সকর্তা সদর থানার উপপরিদর্শক মোঃ আলমগীর হোসেনের সাত দিনের রিমাণ্ড আবেদনের শুনানী শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল বৃহস্পতিবার এ রিমাণ্ড মঞ্জুর করেন।
রিমাণ্ড মঞ্জুর হওয়া নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার গিয়াসউদ্দিনের ও অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
মামলার তদন্তকাারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান. কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রাম থেকে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়।আজ বৃহষ্পতিবার উভয়পক্ষের শুনানী শেষে বিচারক প্রত্যেককে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. অজয় কুমার সরকাট। রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়।এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামী মুহিদ হাসান বনিকে শনিবার ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাসব্যাপী (অ-১৪) সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com