Breaking News

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকাল ৪ :৩০ টায় মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন ও যুবদল থেকে ৩ জন সদস্য প্রমূখ।দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী ।প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসি ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

 

About dainiksatkhira24

Check Also

গাবুরায় খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ

Spread the loveশ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com