
নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের মাধ্যমে নেতৃবৃন্দ তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচার করেন এবং বিএনপির জাতীয় আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
