Breaking News

সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া মানব পাচার প্রতিরোধে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরীপ অফিসার আব্দুল মুজিদ,কলারোয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার,কাজীর হাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম, সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোঃ হুমায়ূন রশিদ ও সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ইমরান হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন,সীমান্ত এলাকাকে কেন্দ্র করে পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় হয়ে পড়েন। মানব পাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় দালালচক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি, অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি, স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com