সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ১১ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে,তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে মালামাল আটক করা হয়।তবে এসময় কাউকে আটক রা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর থেকে ১০০ ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করা হয় ।

এছাড়াও, ঝাউডাঙ্গা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা থেকে ২লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,বাঁকাল চেকপোস্ট থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ , তলুইগাছা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,সুলতানপুর থেকে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান ,আটককৃত মালামালের মূল্য এগারো লক্ষ টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com