সাতক্ষীরায় বিজিবির  অভিযানে  ভারতীয় গরুসহ পাঁচ লক্ষ টাকার মালামাল আটক

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১ টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । শনিবার সকালে জেলার কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কাকডাঙ্গা থেকে ১ লক্ষ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,মাদরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,সুলতানপুর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং হিজলদি থেকে ১লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১ টি ভারতীয় গরু আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চার লক্ষ ছেষট্রি হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com