Breaking News

সাতক্ষীরায় ‘সুন্দরবন অয়েল মিল’এর উদ্বোধন

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ‘সুন্দরবন এগ্রো’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সুন্দরবন অয়েল মিল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টায় জেলা বিসিক শিল্পনগরীতে এই মিলের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিসিকের নির্বাহী প্রধান গৌরব দাস।উদ্বোধনের আগে দোয়ার আয়োজন করা হয়, যেখানে মোনাজাত পরিচালনা করেন মুফতি রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানে জেলার মৌচাষি, মধু ব্যবসায়ী, সরিষা ও তেল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে কোনো সরিষার তেল উৎপাদনকারী মিল চালু হলো, যা জেলার কৃষিভিত্তিক শিল্পায়নে এক নতুন দিগন্ত উন্মোচন করলো।
সুন্দরবন অয়েল মিলের স্বত্বাধিকারী মোশারফ হোসেন বলেন, “সাতক্ষীরায় এখন ব্যাপক হারে সরিষার চাষ হচ্ছে। আমরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি এখন সরিষা প্রক্রিয়াজাত করে খাঁটি তেল উৎপাদনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে সুলভ মূল্যে সারাদেশে আমাদের খাঁটি তেল পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।”
স্থানীয় কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা মনে করছেন, এই মিল জেলার কৃষক, সরিষা চাষি ও ভোক্তাদের জন্য বড় সুবিধা এনে দেবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com