Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে পঁচিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পঁচিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গত ১৯থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরার ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, সুলতানপুর, ব্যাটালিয়ন সদর এবং বাঁকাল চেকপোষ্ট ও ঝাঁউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বৃহস্পতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অদিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান্ তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ১৯ ডিসেম্বর হতে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ১৬,০০,০০০/- টাকা মূল্যের ঔষধ, ১,২০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ৭,৫৭,২৬০/- মূল্যের অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com