Breaking News

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গণসংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেন।তিনি বলেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।

এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

তারেক রহমানের আগমন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেয় বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই রাজধানীতে এসেছেন লাখ লাখ মানুষ।

About dainiksatkhira24

Check Also

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই

Spread the loveডেস্ক রিপোর্ট: চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেউ জড়িত নয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com