Breaking News

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

Spread the love

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাতক্ষীরা খামারবাড়ি কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজনে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সাতক্ষীরার পি এস ও ড. শিমুল মন্ডল, খামার বাড়ির অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (প্লান্ট প্রটেকশন ) মোঃ জামাল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীদের মাঝে বারি-৪ ও বারি-১১ জাতের আমের চারা বিতরণ করা হয় এবং ফল মেলার সেরা স্টল তালিকায় ৩ জনকে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

About dainiksatkhira24

Check Also

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরার আশাশুনি উপজেলার সেতরপুর এলাকায় মুরগির ফার্মকর্মী রাফাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com