Breaking News

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে ২৫হাজার টাকা জরিমানা আদায়

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । রোববার বিকালে কলারোয়া উপজেলার ফুলতলা বাজার নামক স্থানে স্টার আইসক্রীম ফ্যাক্টরী”নামক এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় । এসময় মালিক মোঃ কামাল হোসেনকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম বিজিবি কর্মকর্তা আব্দুল মান্নান, বিএসটিআই ফিল্ড অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ফুলতলা বাজার নামক স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস উৎপাদন হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।পরে ভেজাল আইসক্রীম ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে “স্টার আইসক্রীম ফ্যাক্টরী” এর মালিক মোঃ কামাল হোসেনকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com