সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধা সম্মাননা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:  জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিতি ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমূখ ।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ৪ জন ও জীবিত ৯৭ জন মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com