Breaking News

সাতক্ষীরায় ঘুমন্ত শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা জন্য মায়ের এক দিনের রিমান্ড মঞ্জুর

Spread the love

রঘুনাথ খাঁ ঃ ঘুমন্ত শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী আসমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাÐ মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর সাত দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসানের এ রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড মঞ্জুর হওয়া আসমা খাতুৃন (২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুল ইসলাসের স্ত্রী ও বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।
ঘটনার বিবরনে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আসমা খাতুনকে গত ২৪ এপ্রিল স্বামীর বাগি কুশোডাঙা গ্রাম থেকে বাপের বাড়ি বাটরা গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে আনা হয়। পরদিন দুপুে ১২টার দিকে আসামকে যাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য ভ্যান ডাকতে যান তার মা আলেয়া খাতুন। এ সময় আসমা ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা দুই বছরের শিশু খাদিজাকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা কুশোডাঙা গ্রামের কামরুল ইসলাম বাদি হয়ে আসমার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা(জিআর-৭৫/২৫) দায়ের করেন। পরদিন ২৬ এপ্রিল মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাÐ আবেদন করেন। সোমবার ওই রিমাÐ আবেদনের শুনানী হয়।
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড, সিরাজুল ইসলাম রিমাÐ মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় বলেন, রিমাÐ শুনানীকালে আসামীপক্ষের কোন আইনজীবী ছিল না। আগামিকাল মঙ্গলবার আসমাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com