Breaking News

সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান

Spread the love

মাহফিজুল ইসলাম আককাজ : স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে শিক্ষার মানন্নোয়নে সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)’র পদ্মা হলে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টাফ বৃত্তি প্রকল্পের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান রাসেল, মোঃ আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আইন সম্পাদক এডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, অডিটর শেখ সিদ্দিকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ফারহা দিবা খান সাথী, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, ফারজানা ক্লিনিকের ডাইরেক্টর সিএম নাজমুল ইসলাম, স্টাফ ভিত্তি প্রকল্পের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, অভিভাবক আব্দুর রাজ্জাক প্রমুখ। অসচ্ছল পরিবারের সাত জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা নগদ প্রদান করা হয় এবং ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও নগদ ৫০০ করে টাকা প্রদান করা হয়।

এসময় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) এর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ)’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com