Breaking News

সাতক্ষীরা শহরে ওজিপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শহরে ওজিপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক গ্রাহকের তার চুরি হয়েছে। প্রতিনিয়ত তার চুরির ঘটনায় গ্রাহকের মধ্যে আতংক বিরাজ করছে। সাতক্ষীরায় ওজিপাডিকোর গ্রাহক সংখ্যা প্রায় ৫৮,৫৯৮ জন।

ওজিপাডিকোর গ্রাহক সাতক্ষীর লস্কর পাড়ার গ্রামের মাওলানা মিজানুর রহমান জানান, প্রায় পাঁচদিন আগে তার চুরি হয়ে যায়। রাতে মনে হয়েছিল বিদ্যুৎ ছিল না। পরবর্তীতে সকালে ঘুম থেকে উঠে দেখি চোরেরা তার চুরি করে নিয়ে গেছে।

ওজিপাডিকোর গ্রাহক দক্ষিন কাটিয়া গ্রামের আলতাফ হোসেন বলেন, গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে খোজ নিয়ে দেখা গেল সব জায়গায় বিদ্যূৎ আছে। পরবর্তীতে দেখা গেল চোরেরা তার চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন। হঠাত করে শহরে তার চুরি বেড়ে যাওয়ায় গ্রাহকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় অনেক গ্রাহক জিডি করেছে। জিডির সুত্র ধরে পুলিশ চোরদের সনাক্ত করার চেষ্টা করছে। যেসব এলাকায় চুরি হচ্ছে সে সব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরা ওজিপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন বলেন, সাতক্ষীরা শহরে হঠাত করে গ্রাহকেরতার চুরি বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এছাড়া গ্রাহকের সচেতন করার জন্য আমরা মাইকিং করছি। যাতে করে গ্রাহকরা সচেতন হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com