Breaking News

সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের মাসিক আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সংগঠনের জেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আফতাবুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মোহাম্মদ শোয়াইব আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মোশাররফ হোসেন আব্বাস, মো. রবিউল ইসলাম (১), মো. বাকি বিল্লাহ, আমজাদ হোসেন, রবিউল ইসলাম (২) এবং মো. আমানুল্লাহ (আমান) প্রমুখ। বক্তারা বলেন, ভূমিহীন মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ভূমিহীন মানুষের সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা প্রশাসনের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা। সভায় আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com