Breaking News

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েশ্বর

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ শীর্ষক এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই, যদি আমরা নামি। যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারিনি। তাদের বলবো, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি, তবে আমরা দেখাবো না।তিনি আরও বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করছে তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নেই… কোনো ঠাঁই নেই।যারা ভারতের দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন, মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা। এগুলো তো ভারতের দালাল।গয়েশ্বর বলেন, এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে, খবর রাখে না। এই পরাগ মণ্ডলরে যে অপহরণ করল আপনারা জানেন সবাই তার নাম। তিনি এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন।এ সময় মাদক ও অস্ত্র মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ণ করার কথাও জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com