শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the love
রঘুনাথ খাঁ:

সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) রাশেদ হোসাইন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় এ জরিমানা আদায় করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ভবানীপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই। শফিকুল ইসলাম নিজের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com