Breaking News

শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

Spread the love

নিউজ ডেস্ক:
বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি।

প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে বলেও জানানো হয়। মূলত-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় রাষ্ট্রীয় শোক চলমান থাকায় বই বিতরণ উৎসব না করে অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বই।

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com