লাভজনক হলে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত: ক্রেমলিন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যেখান থেকে লাভজনক হবে, সেখান থেকে তারা তেল কিনবে বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার (৮ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের সঙ্গে এক ফোনকলে এই অবস্থান ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে আসছে। ভারতের যেখান থেকে সুবিধা হয়, তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। আর আমরা যতদূর বুঝি, আমাদের ভারতীয় অংশীদাররা তাদের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে এই নীতি অব্যাহত রাখবেন।’

ক্রেমলিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ‘আগস্টে’ ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ‘৫০ শতাংশ’ করেছেন।

যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়ার তেল কিনে ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সহায়তা’ করছে, যার শাস্তি হিসেবে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছিলেন। তবে গত সপ্তাহে নয়াদিল্লি সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিন’ ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছেন।

সূত্র: রয়টার্স

About dainiksatkhira24

Check Also

১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com