রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
টেকসই উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে  রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুরে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃলিয়াকত আলী, পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ,  গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ম্যানেজার সৈয়দ আসাদুল হক সহ পৌরসভার প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য  ব্যবস্থাপনা  সহ নাগরিক সেবার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ চুক্তির ফলে সাতক্ষীরা পৌর এলাকায় টেকসই উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com